নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি বাসের সাথে অটোর সংঘর্ষ, মৃত ১, গুরুতর জখম ৮ - The News Lion

নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি বাসের সাথে অটোর সংঘর্ষ, মৃত ১, গুরুতর জখম ৮

 


দি নিউজ লায়নঃ     নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি বাসের সাথে অটোর সংঘর্ষ।  এই দূর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় এক মহিলা অটোযাএীর,গুরুতর জখম হয় বাকী আটজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানার তাঁতিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে টালিগঞ্জ থেকে নয় সদস্যের একটি দল বীরভূমের বিভিন্ন পীঠস্থান  বেড়াতে আসে। আজ সকাল তারা তারাপীঠ থেকে সতীপীঠ বক্রেশ্বরে যাচ্ছিলো। সেই সময় উল্টোদিক থেকে আসা রাজনগরগামী বেসরকারি বাস টিকে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশা টি ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়।


 সাথে সাথে এলাকাবাসীরা আহত অটোযাএীদের উদ্ধার করে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। হাসপাতালে মৃত্যু হয় নিশা মান্না নামে এক পর্যটকের। স্থানীয় বাসিন্দা বিন্দু শেখর পাল জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে অটোরিকশাটি আসছিল, আচমকা সামনে বাসটি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে না পারে ধাক্কা মারে। তাদের অভিযোগ অটোরিকশার চালক মদ্যপ অবস্থায় ছিল। 


চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে অটোরিকশার চালককে আটক করে থানায় নিয়ে যায়।পর্যটক শুভাশীষ দাশ জানায়, কয়েকদিন আগে তারা দলবেঁধে বীরভূমে বেড়াতে এসেছিল। আগামীকাল সফর শেষ করে কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনা, একজন সহযাত্রী পর্যটককে হারাতে হলো বেড়াতে এসে। অত্যন্ত গুরুতর জখম থাকায় আদর্শ মাহাতো নামে অন্য এক পর্যটককে ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে করা হয়েছে চিকিৎসার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.